মোটরসাইকেল কিনে না দেয়ায় রাজমিস্ত্রীর আত্মহত্যা
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৩:০১ পিএম আপডেট: ১৪.০৩.২০২৩ ৩:০৩ পিএম

মেহেরপুরের গাংনীতে গলায় ফাঁস দিয়ে তারেকুজ্জামান (১৬) নামের এক রাজমিস্ত্রী আত্মহত্যা করেছে। 

মঙ্গলবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তারেকুজ্জামান গাংনী শহরের উত্তরপাড়ার হযরত আলীর ছেলে। 

স্থানীয়রা জানান, বেশ কয়েক দিন ধরে মোটরসাইকেল কিনে নেওয়ার জন্য পরিবারের উপর চাপ দিয়ে আসছিল তারেকুজ্জামান। মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমানে নিজের ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। 

পরে পরিবারের লোকজন তারেকুজ্জামানকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টা শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft