গাংনীতে গাঁজা-বাইক ফেলে পালিয়ে গেল দুই মাদক কারবারি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২:৫৬ পিএম

মেহেরপুরের গাংনীতে পুলিশ দেখে ৩ কেজি গাঁজা ও অ্যাপাচি লাল রংয়ের ফোর ভি মোটরসাইকেল যার  রেজিস্ট্রেশন নং মেহেরপুর ল-১১-৭৬৬২ ফেলে পালিয়ে গেছে অজ্ঞাত দুই মাদক কারবারী। 

মঙ্গলবার সকালে ভাটপাড়া এলাকা থেকে থেকে ৩ কেজি গাঁজা ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। 

গাংনী থানার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানার এসআই আবুল কালাম আজাদ ও এএসআই রফিকুল ইসলাম সঙ্গীও ফোর্স নিয়ে ভাটপাড়া গ্রামের সড়কে অবস্থান করছিলেন। এসময় সীমান্তবর্তী এলাকা থেকে গাংনীর দিকে একটি মোটরসাইকেলে দুই ব্যক্তি আসছিল। তাদের গতিবিধি সন্দেহ হলে পুলিশ তাদের থামানোর চেষ্টা করে। এসময় মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় দুই ব্যক্তি। মোটরসাইকেলে ঝুলানো ছিল একটি প্লাস্টিকের ব্যাগ। যার ভেতর থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে জানাই পুলিশ। 

এ ঘটনায় অজ্ঞাত দুই আসামির নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft