মাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন ছেলে
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ২:৫৩ পিএম

নড়াইলের কালিয়ায় মাকে হেলিকপ্টারে চড়িয়ে স্বপ্ন পূরণ করলেন প্রবাসী ছেলে। হেলিকপ্টারে মাকে নিয়ে ঢাকা থেকে নিজ গ্রামে ফিরে আসেন ছেলে শরিফুল ইসলাম।

সোমবার (১৩ মার্চ) বিকেলে নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের কাঠাদুরা গ্রামে এ দৃশ্য দেখা যায়।

এদিকে, এমন খবর আগেই প্রচার হয় গ্রামে। দৃশ্যটি দেখতে সহস্রাধিক লোক জড়ো হন প্রবাসীর বাড়ির সামনের মাঠ প্রাঙ্গণে। হেলিকপ্টার থেকে নেমে আসার পরই মা-ছেলেকে ফুল দিয়ে বরণ করেন গ্রামের মানুষ ও তাদের আত্মীয় স্বজনেরা।

শরিফুল ইসলাম (৩৮) কালিয়া উপজেলার কাঠাদুরা গ্রামের মৃত সাহেব উদ্দিনের ছেলে। এক যুগের ও বেশি সময় ধরে সৌদিতে থাকেন। সোমবার সকালে ঢাকায় আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।

পরে মা মালেকা বেগমের (৫৫) স্বপ্ন পূরণ করতে হেলিকপ্টার ভাড়া করেন। সোমবার বিকেলের দিকে ঢাকা পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারে মাকে নিয়ে কাঠাদোরা গ্রামের নিজ বাড়ির সামনে মাঠে নামেন শরিফুল ও তার মা মালেকা বেগম।

গ্রামবাসীরা বলেন, ‘আমাদের অজপাড়া গাঁয়ে এই প্রথম হেলিকপ্টার এসে নামল। হেলিকপ্টার ও শরিফুলের মাকে দেখতে এসেছি, খুব ভাল লাগছে।

শরিফুলের মা মালেকা বেগম বলেন, আমার আশা ও স্বপ্ন ছিল হেলিকপ্টারে চড়া। সেটা আমার ছেলে শরিফুল পূরণ করেছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

প্রবাসী শরিফুল ইসলাম বলেন, আমার মায়ের স্বপ্ন ছিল হেলিকপ্টারে গ্রামের বাড়িতে আসবে। মায়ের প্রতি ভালোবাসা থেকে সেই চেষ্টা করেছি। মায়ের স্বপ্ন পূরণ করতে পেরে ভালো লাগছে, আনন্দ লাগছে। অনেক দিন পর গ্রামের লোকদের দেখে খুবই ভালো লাগছে। হেলিকপ্টারে আমি, মা,আমার ছেলে, এসেছি।

শরিফুলের আত্মীয় স্বজনরা ও খুশি হেলিকপ্টারে করে তার মাকে নিয়ে গ্রামে আসায়। তারা বলছেন এটা মায়ের প্রতি ছেলের অন্যরকম ভালোবাসা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft