২২২ কোটি টাকা পাচারের মামলা: সম্রাটের জামিনের মেয়াদ বেড়েছে
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ২:০৯ পিএম

২২২ কোটি টাকা পাচারের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের জামিনের মেয়াদ বেড়েছে। আগামী ৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন ঢাকার একটি আদালত।

বুধবার (১ মার্চ) সম্রাটের আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করলে বিশেষ জজ আদালত-৬ এর বিচারক (ভারপ্রাপ্ত) মো. ইকবাল হোসেন এ আদেশ দেন।

মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি স্থগিত চেয়ে আরেকটি আবেদনও আজ জমা দেন আইনজীবী আফরোজা শাহানাজ পারভীন হীরা।

আজকের শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন-সম্রাট।

গত বছরের ২২ আগস্ট একই আদালত সম্রাটের শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। 

আদেশে বিচারক বলেছিলেন, সম্রাটকে জামিনের বন্ড জমা দেওয়ার সময় তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে।

জামিনের আদেশের পর কারাগার থেকে বেরিয়ে আসেন সম্রাট। এরপর থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসা নিচ্ছেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সম্রাট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft