ঢাকার যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ২:০০ পিএম

গ্যাস পাইপ লাইনের কাজের জন্য বৃহস্পতিবার (২ মার্চ) ঢাকার বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (১ মার্চ)  তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, আগামীকাল দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত মোট ৮ ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

এলাকাগুলো হলো: মিন্টু রোড, ইস্কাটন, পরীবাগ, হাবিবুল্লাহ সড়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল, বারডেম, ঢাকা ক্লাব, হলি ফ্যামিলি, কারওয়ান বাজার, পুরাতন এলিফ্যান্ট রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকা।

এছাড়া, এসব এলাকার আশেপাশেও গ্যাসের চাপ কম থাকতে পারে। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গ্যাস পাইপ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft