ছাত্রলীগের বিশেষ অতিথিদের আগমনে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শাকিল চৌকিদারের শুভেচ্ছা
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১:৩১ পিএম

বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান-ও ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি এর শরীয়তপুর আগমন উপলক্ষ্যে বিশাল মোটর সাইকেল বহর ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা ছাত্রলীগ নেতা ও শরীয়তপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ প্রার্থী শাকিল চৌকিদার ।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) শরীয়তপুর জেলা ছাত্রলীগের আয়োজনে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে শরীয়তপুর জেলার কৃতি সন্তান রাজিবুল ইসলাম বাপ্পি বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি এবং মো: রিয়াজ মাহমুদ বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় এক ছাত্র সংবর্ধণা অনুষ্ঠানে আগমন উপলক্ষ্যে এ শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের উপ ক্রিয়া বিষয়ক সম্পাদক বায়েজিদ কোতোয়াল, জেলা ছাত্রলীগ নেতা শাকিল,ইকবাল ফকির,রানা শেখ,তপু কোতোয়াল,জুবায়ের বেপারি,রবিউল শেখ জেলা ও উপজেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।