কাপাসিয়ায় মিনি পেট্রোল পাম্পকে জরিমানা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ১ মার্চ, ২০২৩, ১২:৪৭ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় লাইসেন্স না থাকায় ১টি মিনি পেট্রোল পাম্পকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

গতকাল মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি ) বিকেলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হুসাইনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত ও এলাকাবাসী সূত্রে জানা গেছে,উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাউনাট বাজার এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

এ-সময় পাম্পে লাইসেন্স ছাড়া ডিজেল, অকটেন ও পেট্রোল বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০১৬ এর ২০/১ অনুযায়ী পাম্পের মালিক কে (দশ হাজার) জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট নাজমুল হুসাইন দৈনিক জবাবদিহি কে জানান,পাম্পের মালিক লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া জ্বালানি তেল ডিজেল,অকটেন,পেট্রোল বিক্রির দায়ে এ জরিমানা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft