ছাত্রী নির্যাতন: ইবি গঠিত কমিটির তদন্ত প্রতিবেদন হাইকোর্টে
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:১৬ এএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় তদন্ত কার্যক্রম শেষ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি। 

সোমবার (২৭ ফেব্রুয়ারি) ইবির ডেপুটি রেজিস্ট্রার মনিরুজ্জামান মিল্টন তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে জমা দেন।

এর আগে রোববার সকাল ১০টায় রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন পাঠায় তদন্ত কমিটি। 

তদন্ত কমিটির সদস্য অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা তদন্ত কার্যক্রম শেষ করেছি। আজকে রেজিস্ট্রার দপ্তর বরাবর প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা তাঁকে নির্যাতন করেন। এ ঘটনায় রিট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি কিছু নির্দেশনা দেন হাইকোর্ট।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   হাইকোর্ট  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft