বিকালে হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৭ এএম

শারীরিক অবস্থা পরীক্ষা-নিরীক্ষা করাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে। 

সোমবার ( ২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়ার কথা রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন জানান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরও বলেন, নিয়মিত শারীরিক চেকআপের জন্য তাকে বিকালে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

উল্লেখ্য, গত বছরের ২২ আগস্ট স্বাস্থ্য পরিক্ষার জন্য তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। খালেদা জিয়া বহু বছর ধরে আথ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  খালেদা জিয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft