ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, আজ চালু হচ্ছে দূতাবাস
প্রকাশ: সোমবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:১৫ এএম আপডেট: ২৭.০২.২০২৩ ১০:৪৫ এএম

বাংলাদেশে এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। তিন দিনের সফরে সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকাল আটটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।  তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

৪৫ বছরের বিরতি শেষে সোমবার বিকেলে বাংলাদেশে চালু হচ্ছে আর্জেন্টিনার দূতাবাস। রাজধানীর বনানীতে লাতিন আমেরিকার দেশটির মিশন উদ্বোধন করা হবে। এ জন্য সকালে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো ঢাকায় এসেছেন।  

গত ফিফা বিশ্বকাপের সময় তিনি দূতাবাস উদ্বোধনের ঘোষণা দেন।  

জানা গেছে, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর সফরে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা অব্যাহতি এবং ফুটবলে সহযোগিতাবিষয়ক চুক্তি, দুই দেশের কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমি ও কৃষি খাতে সহযোগিতার বিষয়ে দুটি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দূতাবাস  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft