‘মায়া’য় আমি নেই: পূজা
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:১৮ পিএম আপডেট: ২৬.০২.২০২৩ ৯:২০ পিএম

প্রেমের গুঞ্জনের মধ্যেই শাকিব খানের সিনেমা ‘মায়া’য় থাকছেন না বলে ঘোষণা দিয়েছেন পূজা চেরী। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘোষণা নিজেই দিয়েছেন অভিনেত্রী।

খবরটি ‘গলুই’-পরবর্তী সময়ের। যখন বাতাসে ভাসছিল শাকিব-পূজাকে নিয়ে প্রেমের গুঞ্জন। সেই আবছা গুঞ্জনটিকে আলোয় নিয়ে এলেন শাকিব খান নিজেই। তার আবেদনে ৬৫ লাখ টাকা অনুদান পায় ‘মায়া’ ছবিটি। গত বছর অক্টোবরের খবর, ছবিটি নির্মাণ করবেন হিমেল আশরাফ। আর তাতে শাকিব খানের নায়িকা হবেন পূজা চেরী। তখনই বলেছিলেন পরিচালক, এ দুজনকে নিয়ে মাঠে নামবেন চলতি বছরের মার্চে।

সেই মার্চে পৌঁছানোর দুদিন আগেই ছবিটি থেকে নিজেকে সরিয়ে নিলেন পূজা! তারও আগে গত সপ্তাহে আভাস দিলেন প্রযোজক আবদুল আজিজের ঘরে ফিরে। তখনই সবাই বলছিলেন, শাকিব খানের ‘মায়া’ হারাচ্ছেন পূজা। তবে তেমন ঘোষণা নায়ক-প্রযোজক শাকিব খান দেয়ার সুযোগ পেলেন না। তার আগেই আজ (রোববার ২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পূজা চেরী বেশ স্পষ্টভাবে ফেসবুক স্ট্যাসের মাধ্যমে জানিয়ে দেন ‘মায়া’ সিনেমায় তিনি নেই। ফেসবুকে তিনি লিখেছেন: ‘‘আমি ‘মায়া’ সিনেমাটি করছি না।’’

বললেন, ‘‘বেশ কিছু অনলাইনে দেখছি ‘মায়া’ সিনেমায় আমার নাম। সবাইকে জানাচ্ছি, এই সিনেমা নিয়ে আমার সাথে কোনো প্রকার চুক্তি হয়নি। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রাথমিকভাবে আমার সাথে কথা বলেছিল। কিন্তু আমি সিনেমাটি করছি না।”

আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে নায়িকা হিসেবে পূজার অভিষেক। মাঝে শাকিব খানের ‘গলুই’ ছবির সূত্র ধরে জাজ থেকে পূজার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি প্রকাশ্যে ক্ষমা চেয়ে পূজা ফিরে যান পুরোনো ঘরে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft