আবগারি দুর্নীতি মামলা: দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া গ্রেফতার
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:০৮ পিএম

ভারতে আবগারি দুর্নীতি মামলায় দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা হয়েছে। খবর এনডিটিভির।

রোববার (২৬ ফেব্রুয়ারি) টানা ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিবিআই)।  

সকাল ১০টায় নিজ বাসা থেকে সিবিআই অফিসের উদ্দেশ্যে রওনা হন মণীশ। এ সময় ভবিষ্যদ্বাণী করে তিনি বলেন, আমি ৭-৮ মাস জেলে থাকব। আমার জন্য দুঃখ করবেন না, গর্বিত হবেন। অরবিন্দ কেজরিওয়ালকে ভয় পান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই তিনি আমাকে একটি ভুয়া মামলায় ফাঁসিয়ে দিতে চান। আমার স্ত্রী প্রথম দিন থেকে আমার পাশে দাঁড়িয়েছেন। তবে তিনি এখন অসুস্থ এবং বাড়িতে একা। তার যত্ন নেবেন। আর আমি দিল্লির ছেলেমেয়েদের বলতে চাই, কষ্ট করে পড়াশোনা করো এবং তোমার বাবা-মায়ের কথা মতো চলো।  

এদিকে আম আদমি পার্টি (আপ) নিন্দা জানিয়ে বলেছেন, মণীশের গ্রেফতার ‘গণতন্ত্রের জন্য কালো দিন’।
 

-জ/অ 
   

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft