৪ অতিরিক্ত সচিবের দফতর বদল
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:২৫ পিএম

চার অতিরিক্ত সচিবের দফতর বদল করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এরমধ্যে 'তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)' এর প্রকল্প পরিচালক কেয়া খানকে বদলি করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আশরাফুল ইসলামকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

এছাড়া পরিকল্পনা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সায়মা ইউনুসকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরুন নাহার হেনাকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft