নাটোরে চোলাই মদ তৈরীর অভিযোগে দুইজন আটক
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৬ পিএম

নাটোরে চোলাই মদ তৈরীর অভিযোগে সাব্বির হোসেন (২৬) ও তুফান ভুঁইয়া (২৪) নামে দুইজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে শহরের চকবৈদ্যনাথ এলাকায় অভিযান চালিয়ে চোলাই মদ সহ দুইজনকে আটক করা হয়।

সাব্বির হোসেন শহরের চকবৈদ্যনাথ এলাকার আব্দুল হাইয়ের ছেলে ও তুফান ভুঁইয়া একই এলাকার বিপুল ভুঁইয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি অপারেশন দল সিপিসি-২, নাটোর ক্যাম্প, র‌্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৬ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে সাতটার দিকে কোম্পানী অধিনায়ক ফরহাদ হোসেন ও কোম্পানী উপ-অধিনায়ক রফিকুল ইসলাম দ্বয়ের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এসময় চোলাইমদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অভিযোগে এক হাজার পঁচাত্তর লিটার চোলাই মদসহ সাব্বির হোসেন এবং তুফান ভুইয়াকে আটক করে। 

আটককৃতরা উপস্থিত সাক্ষী ও স্থানীয়দের উপস্থিতিতে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে চোলাইমদ তৈরি, সংরক্ষণ ও বিক্রি সহ বহিরাগত মাদকসেবীদের নিকট নিয়মিত বিক্রয় করে আসছে। 

পরবর্তীতে উপরোক্ত ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft