নাটোরে আগুনে পুড়ে ৪ গরুর মৃত্যু
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:১৮ পিএম

নাটোরের নলডাঙ্গায় আগুনে পুড়ে হারুন অর রশীদ নামে এক কৃষকের ৪ গোবাদি পশু গরু মারা গেছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দিনগত রাত ২ টার সময় উপজেলার দুর্লভপুর গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত হারুন অর রশীদ ওই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। 

খাজুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ২নং ওয়ার্ড সদস্য এসএম আমজাদ হোসেন মন্টু জানান, রাতে গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে দিয়েছিলেন কৃষক হারুনুর রশীদ। 

ওই গোয়াল ঘরে একটি গাভী, দুইটি এড়েঁ গরু ও একটি বোকনাসহ ৪টি গরু রাখা ছিল।আনুমানিক রাত ২টার দিকে গোয়াল ঘরে আগুন লাগে। 

এসময় স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করেন  পরিবারের লোকজন। কিন্তু মুহুর্তেই গোয়াল ঘরে থাকা ৪ টি গরু পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। 

পরে অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft