‘ছাত্রলীগের তদন্ত কমিটি ডাকছে, নিরাপত্তাহীনতায় যাবো না’
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০১ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় ছাত্রলীগ গঠিত তদন্ত কমিটির সামনে নিজের বক্তব্য তুলে ধরতে উপস্থিত হচ্ছেন না বলে জানিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী ফুলপরী।

ফুলপরী বলেন, গতকাল তারা আমাকে কল দিয়েছিলেন। আজ কমিটির সামনে যেতে বলেছেন আমার বক্তব্য তুলে ধরার জন্য। কিন্তু নিরাপত্তাজনিত কারণে আমি যাব না।’

তিনি বলেন, 'ছাত্রলীগের তদন্ত কমিটির পক্ষ থেকে কল পাওয়ার পর আমি প্রক্টর স্যারকে বিষয়টি জানিয়েছি। 

নিরাপত্তার বিষয় উল্লেখ করলে তিনি বলেছেন, ক্যাম্পাসে গেলে যেন তাকে জানাই। ক্যাম্পাসে তিনি আমাকে নিরাপত্তা হয়তো দেবেন, কিন্তু আমার বাড়ি থেকে প্রায় ৭৫ কিলোমিটার পথ পাড়ি দেয়ার সময়ে নিরাপত্তা পাব কীভাবে?'

ছাত্রলীগের এই তদন্ত কমিটি বিষয়ে তিনি বলেন, 'তাদের প্রতি আমার আস্থা নেই। কারণ, ঘটনার পর এত দিন হয়ে গেলেও তারা কিছুই করেনি। এতদিন পর তাদের ওপর আর কীভাবে আস্থা রাখব?'

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন আমাকে কল করেছিলেন। তিনি আশ্বাস দিয়েছেন যে আমি ন্যায়বিচার পাব। আমি ন্যায়বিচার আশা করি। 

এ ঘটনায় ছাত্রলীগের ৪ সদস্যের কমিটির সদস্য ও ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি বনি আমিন বলেন, 'ঘটনার পর পরই তদন্ত কমিটি গঠন করা হয়। এই প্রধান ইবি শাখা ছাত্রলীগের সহসভাপতি মুন্সি কামরুল হাসান।

তিনি বলেন,  তদন্ত কমিটি ঘটনার সঙ্গে জড়িতদের বক্তব্য নিয়েছে। অভিযোগকারীর বক্তব্য ফোনে নেওয়া হবে। কেননা, তিনি নিরাপত্তার কারণে ক্যাম্পাসে আসতে পারবেন না বলে জানিয়েছেন।

৫ কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়েছে। রোববার এর শেষ দিন। আশা করি ঘটনার সুষ্ঠু-নিরপেক্ষ বিচার হবে। কারো প্রতি পক্ষপাতিত্ব করা হবে না। 

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলের গণরুমে সাড়ে চার ঘণ্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ করেন ফিন্যান্স বিভাগের প্রথম বর্ষের ছাত্রী ফুলপরী খাতুন। ভুক্তভোগী ছাত্রীর ভাষ্য, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ সভাপতি সানজিদা চৌধুরীর নেতৃত্বে তাঁর অনুসারীরা তাঁকে নির্যাতন করেন। এ ঘটনায় রিট হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ঘটনা তদন্তে কমিটি গঠনের পাশাপাশি কিছু নির্দেশনা দেন হাইকোর্ট।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ফুলপরী  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft