যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
প্রকাশ: রোববার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:১৯ পিএম

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নেভাডায় একটি মেডিকেল বিমান বিধ্বস্ত হয়েছে। 

এ ঘটনায় পাইলটসহ বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন।

বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠানের বরাত দিয়ে রোববার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এক বিবৃতিতে বিমানটির পরিচালনাকারী প্রতিষ্ঠান রেমসা হেলথ জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাতে ক্যালিফোর্নিয়া ও নেভাডার সীমান্তবর্তী এলাকায় বিমানটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

বিবৃতিতে বলা হয়, 'সেন্ট্রাল লিয়ন কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট আমাদের নিশ্চিত করেছে যে, বিমানে থাকা পাঁচ আরোহীর কেউই বেঁচে নেই।'

বিমানটিতে পাইলট ছাড়াও একজন নার্স, একজন প্যারামেডিক, একজন রোগী ও রোগীর এক স্বজন ছিলেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

জ/আ



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  যুক্তরাষ্ট্র  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft