প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:০২ পিএম

নিজের কিডনি দিয়ে স্ত্রীকে বাঁচালেন স্বামী। কিডনি প্রতিস্থাপনের পর দুইজনই বর্তমানে সুস্থ আছেন। ঘটনাটি ঘটেছে প্রতিবেশী দেশ ভারতে।
ভারতের সানার ইন্টারন্যাশনাল হাসপাতালে সোমবার (১৩ ফেব্রুয়ারি) ৪৮ বছর বয়সি নরমতি সারা ধেঙ্গার দেহে তার স্বামীর কিডনি প্রতিস্থাপন করা হয়।
ভারতীয় সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুই বছর আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হন সারা ধেঙ্গা নামে এক নারী। পরবর্তীতে নানান কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে যায়। নিয়মিত ডায়ালাইসিস করার পরও সম্প্রতি তার অবস্থার অবনতি হতে থাকে।
এরফলে তার বাঁচার জন্য একটি কিডনি খুব দরকার ছিল। মরণাপন্ন এই নারীকে তার স্বামী নিজের কিডনি দিয়ে বাঁচিয়েছেন। কিডনি প্রতিস্থাপনের পর দুজনই সুস্থ আছেন।
সানার ইন্টারন্যাশনাল হাসপাতালের চিকিৎসক ড. অমিত কুমার বলেন, রাম কুমার থাপা তার স্ত্রীর জন্য যেটি করেছেন, তা হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। কিডনি প্রতিস্থাপন হওয়ায় সারা ধেঙ্গা তার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছেন, এটা ভেবে আমরা খুবই খুশি।
জ/আ