২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ : গণশিক্ষা সচিব
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৫ পিএম আপডেট: ১৪.০২.২০২৩ ৪:৫৭ পিএম

আগামী ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। 

এসময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারির ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই প্রাথমিক বৃত্তির ফল ঘোষণা করা হবে। ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে।

প্রসঙ্গত, টানা ১৩ বছর পর নেয়া হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। গত বছরের ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। 

এরমধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গণশিক্ষা সচিব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft