প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৭ পিএম

নাটোরে মোটরসাইকেলের টায়ারের ভেতরে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে দুই মাদক কারবারিকে আটক করেছে (র্যাব-৫)।
সোমবার রাতে শহরের মাদ্ররাসা মোড় এলাকায় গাঁজা সহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃতরা হলো- ফুলবাড়ি থানার পূর্বফুলমতি এলাকার মোহাম্মদ মন্ডল মিয়ার ছেলে মোঃ মামুন হাসান (২৩), কুড়িগ্রাম জেলার উলিপুর থানার মাতারটারী এলাকার মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ মাইদুল ইসলাম (৩৮)।
র্যাব-৫ জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাতে নাটোর সদর উপজেলার নাটোর সদর উপজেলার হাগুড়িয়া এলাকায় কোম্পানী অধিনায়ক অতিঃ পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে কুড়িগ্রাম হতে নাটোরগামী সড়কে চেকপোষ্ট বসানো হয়।
এসময় দুইটি মোটরসাইকেল আসতে দেখে থামানোর সংকেত দিলে মোটরসাইকেলের দুই চালক সংকেত অমান্য করে দ্রত আসতে থাকলে র্যাবের টহল দল তাদের পিছু পিছু ধাওয়া করে।
পরে শহরের মাদ্ররাসা মোড় এলাকায় মোটরসাইকেলের টায়ারের ভিতরে অভিনব কায়দায় ৭.৩ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, দুইটি মোটরসাইকেল, নগদ ৩০ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।
জব্দকৃত গাঁজা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করে আইনশৃংখলা বাহিনীর চোখকে ফাঁকী দিয়ে বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে পরিবহন করছে বলে স্বাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
আটককৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক ক্রয় বিক্রি করে আসছে। এ ঘটনায় নাটোর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।