দুর্ভোগের অন্যতম কারণ কোটি টাকার সেতু!
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৫৪ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাতায়াত নির্বিঘ্ন ও সহজ করতে নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়কের কড়ইবাড়ি এলাকায় পূর্বের বেইলী ব্রীজ ভেঙে কয়েক কোটি টাকা ব্যয়ে একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। কিন্তু প্রতীক্ষার সেই সেতু মানুষকে আরও ভোগান্তির মধ্যে ফেলছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ইতিমধ্যে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়াই সেতুটিতে যানবাহন চলাচল চালু করে দেওয়া হয়েছে। তবে নতুন সেতুটি আগের তুলনায় ০৮ থেকে ১০ ফুট বেশি উচু করে নির্মাণ করায় সেতুটির দুপাশের সংযোগ সড়কও আগের তুলনায় অনেক উচু করতে হয়েছে, আর এর ফলে সেতুটির দক্ষিণ পূর্ব পাশে দিয়ে ইব্রাহীমপুর ইউনিয়ন ও লাউর ফতেহপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের সংযোগ সড়কটি নবীনগর টু কোম্পানিগঞ্জ সড়ক থেকে বিছিন্ন হয়ে পড়েছে। আর এতে চরম ভোগান্তিতে পড়েছে ঐ দুই ইউনিয়নের ৪-৫টি গ্রামের হাজার হাজার মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান- জাফরপুর, বাড়িখলা, বাশারুক, লাউর ফতেহপুর গ্রামের মানুষ কড়ইবাড়ির রাস্তাটি দিয়ে উপজেলা সদর সহ দেশের বিভিন্ন অঞ্চলে সহজেই যাতায়াত করতে পারতেন কিন্তু কড়ইবাড়িতে নতুন সেতুর সংযোগ রাস্তাটি আগের তুলনায় অনেক উচু হবার ফলে তারা গ্রামের সংযোগ রাস্তাটি ব্যবহার করে পূর্বের মতো মূল সড়ক ব্যবহার করতে পারতেছেন না। বর্তমানে তাদের কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে বলেও জানান তারা। সমস্যটি সমাধানে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জিনদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আউয়াল রবি জানান, কিছুদিন পূর্বে কড়ইবাড়ি থেকে লাউর ফতেহপুর রাস্তাটি সংস্কার করা হয়েছে। বর্তমানে কড়ইবাড়িতে নতুন সেতুটি আগের থেকে অনেক উচু হওয়াতে মূল সড়ক থেকে কড়ইবাড়ি টু লাউর ফতেহপুর রাস্তাটি বিছিন্ন হয়ে পড়েছে। তিনিও সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

এ ব্যাপারে উপজেলার এলজিইডির ইঞ্জিনিয়ার মোঃ ইশতিয়াক হাসান জানান, বিষয়টি আমরা অবগত হয়েছি। তবে সেতুটি সড়ক ও জনপদ বিভাগের অধীনে হওয়াই এখানে আমাদের কিছু করার নেই। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft