নাটোরে বসন্ত উৎসব পালিত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৪৬ পিএম

শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটোরে ঋতুরাজ বসন্ত উৎসব পালিত হয়েছে। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারী কলেজ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজের বিজ্ঞান ভবনে গিয়ে শেষ হয়। 

বসন্তবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এন এস কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী মির্জা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আব্দুল লতিফ মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

অধ্যক্ষ প্রফেসর জহিরুল ইসলাম জানান, প্রহেলা বসন্ত বাঙ্গালীর নিজস্ব উৎসব। এ উসব জাতি-ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়। এর মাধ্যমে সামজিক সম্প্রীতি বৃদ্ধি পায়। তারা চান কলেজের শিক্ষার্থীরা পারস্পরিক সৌহার্দ্য ও সম্পৃতির মধ্য দিয়ে হিংসামুক্ত পরিবেশে বড় হোক। তারা দেশের উন্নয়নে আত্মনিয়োগ করুক। 


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft