রাজউকের ১৪ কর্মকর্তার কোটি টাকার তদন্তের নির্দেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৫১ পিএম

অসৎ উপায়ে রাজউকের ১৪ জন কর্মকর্তার কোটি কোটি টাকার বাড়ি, গাড়ি , দোকানের ঘটনা তদন্তে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। 

আগামী দু মাসের মধ্যে রাজউক ও দুদককে এ তদন্ত শেষ করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই সঙ্গে এ কর্মকর্তাদের দুর্নীতি অনিয়মের বিষয়ে তদন্ত না করার নিষ্ক্রিয়তা কেন বেআইনি নয় তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।

এসময় আদালত এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দুদক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft