মহাকাশে প্রথম নারী নভোচারী পাঠাচ্ছে সৌদি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৪৮ পিএম

প্রথমবারের মতো মহাকাশে নারী নভোচারী পাঠাতে যাচ্ছে সৌদি আরব। ২০২৩ সালেই পাঠাবে। ওই নারীর নাম রায়ানা বারনাওয়ি। 

আলি আল-কারনি নামের অপর এক নভোচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার কথা রয়েছে রায়ানা বারনাওয়ির। 

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে। রোববার সৌদির রাষ্ট্রীয় গণমাধ্যম সৌদি প্রেস এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। খবর এনডিটিভি 

সৌদি আরব অতিরক্ষণশীলতা থেকে বেরিয়া আসার যে পদক্ষেপ গ্রহণ করেছে এটি মূলত তারই অংশ।  

এএক্স-২ মহাকাশ মিশনে অবস্থানরত অন্যান্য নভোচারীদের সঙ্গে যোগ দেবেন তারা। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে তাদের বহনকারী রকেটটি উৎক্ষেপণ করা হবে।

সৌদির নেতা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান দেশে বড় ধরনের পরিবর্তন আনতে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছেন। ২০১৭ সালে ক্ষমতায় আসার পরপরই তিনি নারীদের গাড়ি চালানো এবং অভিভাবক ছাড়াই বিদেশে ভ্রমণের অনুমতি দেন।

তবে মহাকাশে সৌদি আরবের অভিযান এবারই প্রথম নয়। 

এর আগে ১৯৮৫ সালে সৌদি আরবের তৎকালীন প্রিন্স সুলতান বিন সালমান বিন আবদুল আজিজ যুক্তরাষ্ট্রের একটি অভিযানের অংশ হিসেবে মহাকাশে ভ্রমণ করেন। 

প্রিন্স সালমানের ভিশন ২০৩০ এজেন্ডার অংশ হিসেবে ২০১৮ সাল থেকে নতুন করে মহাকাশে নভোচারী পাঠানোর উদ্যোগ নেয় দেশটি।

এর আগে ২০১৯ সালে প্রথম আরব দেশ হিসেবে আরব আমিরাত মহাকাশে তাদের নাগরিককে মহাকাশে পাঠায়। তাদের পথ অনুসরণ করছে তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নভোচারী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft