নবীনগরে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লাউর ফতেপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে সদ্য ভর্তিকৃত ২০২২ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪১ জন মেধাবী শিক্ষার্থীদের কলেজ মিলনায়তনে সংবর্ধনা দেয়া হয়েছে। 

এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে এক নান্দনিক পিঠা উৎসবেরও আয়োজন করা হয়। পিঠা উৎসবে শিক্ষার্থীদের উদ্যোগে মোট ২১টি দৃষ্টিনন্দন স্টলে নানা বাহারী আইটেমে পিঠার যেন হাঁট বসানো হয়। 

এতে অত্র কলেজ ছাড়াও আশপাশের বিভিন্ন স্থান থেকে শিক্ষার্থীদের পাশাপাশি শত শত দর্শনার্থীদের পীঠা উৎসবে প্রচণ্ড ভিড় জমাতে দেখা যায়। 

বেলা ১১টায় প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। 

এসময় তিনি কলেজ ক্যাম্পাসে ২১ টি পিঠার স্টল ঘুরেঘুরে পরিদর্শন করেন। পরে দুপুর ১২টায় কলেজের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২২ সালের এসএসসিতে জিপিএ-৫ প্রাওয়া ৪১ জন শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-অত্র কলেজের প্রতিষ্ঠাতা ব্যারিষ্টার জাকির আহাম্মদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. জামাল নাছের। 

এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি মাহমুদা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোকাররম হোসেন, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, অধ্যক্ষ ইকবাল হোসেন, সাবেক অধ্যক্ষ সৈয়দ আবদুল কাইয়ুম, সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু, প্রধান শিক্ষক শাহজাহান কবির ও আল আমীন খান প্রমুখ। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft