কাপাসিয়ায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা
এসএম মাসুদ, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০০ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার চড়আলী নগর এলাকায় জহিরুল ইসলামের দুর্ব্যবহারের অপমানিত হয়ে গলায় ফাঁস লাগিয়ে মোছাম্মৎ শাহরিয়া শারমিন বন্যা(১৭) নামে এক যুবতী আত্মহত্যা করেছে।

গতকাল রবিবার (১২ ফেব্রুয়ারি ) বেলা ১২টায় উপজেলার সনমানিয়া ইউনিয়নের চড় আলীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোছাম্মৎ শাহরিয়া শারমিন বন্যা সনমানিয়া ইউনিয়নের চড় আলীনগর গ্রামের মোঃ বাদশা মিয়া,মাতাঃ ফেরদৌসী বেগমের  কন্যা।

পুলিশ জানায়,নিহত শাহরিয়া শারমিন বান্ধবীর জন্মদিন উপলক্ষে কিছু উপহার সামগ্রী কিনতে বাজারে যাচ্ছিলেন তার আপন ফুপাত বোনের ছেলের সঙ্গে।

পথিমধ্যে একই এলাকার জহিরুল ইসলাম ও তার বন্ধুদের নিয়ে গিয়ে তাদের আটক করেন। জহিরুল ইসলাম জিজ্ঞাসাবাদে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতনের স্বীকার হন শাহরিয়া শারমিন বন্যা। 

জহিরুল ইসলামের দুর্ব্যবহারের অপমানিত ও ক্ষোভের বশবর্তী হয়ে তার মা ফেরদৌসী বেগমের অগোচরে বসত ঘরের সিলিং ফ্যানের হুকের সাথে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

কাপাসিয়া থানা অফিসার ইনচার্জ এ এফএম নাসিম গণমাধ্যম জবাবদিহি কে জানায়,খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। 

রিপোর্ট আসলে বাকিটা জানা যাবে। এ ব্যাপারে নিহতের মা ফেরদৌসী বেগম বাদী হয়ে জহিরুল ইসলামের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন পেনাল কোড ৩০৬ মামলা নাম্বার ৫ । 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  #গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft