সলঙ্গায় শ্বাসরোধে বৃদ্ধাকে হত্যা
প্রকাশ: সোমবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:০৭ পিএম

সিরাজগঞ্জের সলঙ্গায় বুলবুলি খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 

সোমবার গভীর রাতে সলঙ্গার আলমঁচাদপুর সরাবাড়ী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

সকালে নিহতের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মৃত বুলবুলি খাতুন সলঙ্গার আলমঁচাদপুর সরাবাড়ী গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রাতে বুলবুলি খাতুন তার বৃদ্ধা মায়ের সাথে ঘুমাতে যান। সকালে তার মায়ের চিৎকার শুনে স্থানীয়রা গিয়ে বুলবুলির মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের জিহ্বা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। 

ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে এবং রিপোর্ট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft