প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৮ পিএম আপডেট: ১২.০২.২০২৩ ৪:৪৯ পিএম

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় বিএনপি জামায়াতে দেশ বিরোধী ষড়যন্ত্র ও নৈরাজের প্রতিবাদে দাউদকান্দিতে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ জানুয়ারি) বিকালে দাউদকান্দি পৌরসদরের রাসেল স্কয়ার চত্বরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া এমপি।
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডঃ আহসান হাবীব চৌধুরী লীল মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদারের সঞ্চালনায় শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক বাসুদেব ঘোষ,পৌর মেয়র নাইম ইউসুফ সেইন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিব উদ্দিন রকিব ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম প্রমূখ।
শান্তি সমাবেশে দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগ,অংগ ওসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে উপস্থিত ছিলেন।
জ/আ