প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৩ পিএম

রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে চালু হয়েছে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্র। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত তথ্য জানা যাবে।
রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবাকেন্দ্রের উদ্বোধন করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মহা. বশিরুল আলম। এ সেবাকেন্দ্রে হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সংক্রান্ত যাবতীয় সেবা দেয়া হবে।
হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যেকোনো তথ্য দিতে তিনজন কর্মকর্তাকে দায়িত্বও দেয়া হয়েছে। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সেবা দেয়া হবে।
হজ প্রাক-নিবন্ধন ও নিবন্ধন সেবা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে-
মুহাম্মদ মজিব উল্লাহ ফরহাদ, উপ-পরিচালক (চলতি দায়িত্ব), ইসলামিক ফাউন্ডেশন, মোবাইল- ০১৫৫০৬৮৭০২২ এবং ০১৭১৬২০৯৯১৫। ইসলামিক ফাউন্ডেশন আগারগাঁও, শেরেবাংলানগর, ঢাকা-১২০৭ (নিচতলা ১০৫ নম্বর কক্ষ)।
মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশন। মোবাইল: ০১৫৫০৬৮৭০৬৪ এবং ০১৬৮৪০১৯১৬০।
মো. আনিছুর রহমান সরকার, পরিচালক, দীনী দাওয়াত ও সংস্কৃতি বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম, ঢাকা। মোবাইল- ০১৭৫৮৪০৬৮৮৩।
জ/আ