নওগাঁয় চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আদায়, আটক ৩ প্রতারক
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৩১ পিএম

সমাজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে তিন প্রতারককে আটক করেছে জয়পুরহাট র‌্যাব-৫। 

রোববার (১২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান এ তথ্য জানান।

র‌্যাবের প্রেস রিলিজ সূত্রে জানা গেছে, সামজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে এক চাকরি প্রত্যাশীকে ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে অর্থ হাতিয়ে নিচ্ছিল। 

এমন অভিযোগের ভিত্তিতে শনিবার বিকালে নওগাঁর জেলার বদলগাছী উপজেলার ভান্ডারপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

অভিযানে প্রতারক চক্রের তিন সদস্য বদলগাছি উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে মো.নাজমুল হক, বদলগাছি উপজেলার নীচা বাজার ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মো. জামাল উদ্দিন, জয়পুরহাট উপজেলার পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে মো. সালাম সরদারকে আটক করা হয়। 

র‌্যাবের পক্ষ থেকে আরও জানানো হয়, ২০১৬ সাল থেকে দারিদ্র মানুষের সাথে প্রতারণামূলক কর্মকাণ্ড  করে আসছিল মূলহোতা মো. নাজমুল হক। 

নাজমুল হক সমাজসেবা অফিসের পিয়ন হিসেবে অবসরে গেছেন। সে সুযোগ কাজে লাগিয়ে চাকুরির নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে কখনো বা সমাজসেবা অফিসের ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। 

জামাল উদ্দিন ও সালাম সরদার তার সহকারী হিসেবে কাজ করেন এবং জাল দলিল তৈরি ও টাকা আদায়ের দায়িত্বে ছিলেন। মো. নাজমুল হক ২০২২ সালে ছেলে মো. সাজুকে চাকরি দেয়ার জন্য ভিকটিম শহিদুল ইসলামের কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে মো. জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। 

আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকুরিতে যোগ দিতে গেলে ওই ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন তিনি। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন। 

এরপর র‌্যাব-৫ এর একটি অভিযান দল জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে। আটক তিন ব্যক্তির বিরুদ্ধে নওগাঁ বদলগাছি থানায় মামলা দায়ের করা হয়েছে। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নওগাঁ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft