বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:২৭ পিএম

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মজিদ (৫৫) এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

রোববার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সরকারি আজিজুল হক কলেজ এলাকা থেকে বগুড়া রেলওয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। 

পুলিশের ধারণা, রোববার ভোররাত সাড়ে ৩টার দিকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেসের নিচে কাটা পড়ে মজিদের মৃত্যু হয়। 

মজিদ শেরপুর উপজেলার ভবানীপুর এলাকার মৃত কাশেম আলীর ছেলে। বর্তমানে তিনি পরিবার সহ বগুড়া  শহরের রহমাননগর এলাকায় থাকতেন। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রাখা আছে। 

বিষগুলো নিশ্চিত করেছেন বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক( এসআই) আমিনুল ইসলাম। 

পুলিশের এ কর্মকর্তা জানান, আব্দুল মজিদ পেশায় একজন বাস চালক। প্রায় ছয় বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়লে চাকরি হারিয়ে ফেলেন। এরপর থেকে মজিদ ভবঘুরে ছিলেন৷ এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বগুড়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft