প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৫ পিএম

‘দৈনিক পত্রিকা’র অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা প্রকাশ করেন না, তাদের ডিক্লেয়ারেশন বন্ধে তথ্য মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। এরই মধ্যে এ ধরনের ১০০ পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করা হয়েছে বলেও জানান তিনি।
রোববার (১২ ফেব্রয়ারি) বাংলাদেশ সংবাদপত্র পরিষদের (বিএসপি) প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে মন্ত্রী একথা জানান।
এসময় তিনি আরও বলেন, ‘ডেইলি পত্রিকা’র অনুমোদন নিয়েও যারা প্রতিদিন পত্রিকা বের করেন না, শুধু যেদিন বিজ্ঞাপন পায় সেদিনই ছাপানো হয়; এ ধরনের পত্রিকার ডিক্লেয়ারেশন বন্ধে কাজ করছে তথ্য মন্ত্রণালয়।’
আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু প্রসঙ্গে তিনি বলেন, ‘আওয়ামী লীগের পক্ষ থেকে একজন অসাধারণ মানুষকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনয়ন দিয়েছে। ২২তম রাষ্ট্রপতির জন্য মনোনয়ন পাওয়া সাহাবুদ্দিন চুপ্পু একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। দেশের স্বাধীনতার জন্য তার যে অবদান সেটা অবিস্মরণীয়।
জ/আ