মাদারীপুরে দুইদিন ব্যাপী লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন
প্রকাশ: রোববার, ১২ ফেব্রুয়ারি, ২০২৩, ৩:৩৯ পিএম

মাদারীপুরের কালকিনিতে দুইদিন ব্যাপী স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে কালকিনি উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে এবং কালকিনি উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ(বিবিএসআইআর) এর সহযোগিতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক।

১২ ও ১৩ ফেব্রুয়ারী দুইদিন উপজেলা পরিষদ হলরুমে এ প্রদর্শনী চলবে।প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান তাদের উদ্ভাবিত আধুনিক পদ্ধতির নানা সরঞ্জামাদি নিয়ে অংশগ্রহণ করে।

সেমিনারে ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে আধুনিক পদ্ধতিতে উদ্ভাবিত এসব সরঞ্জামাদি তৈরি ও ব্যবহার সম্পর্কে সকলকে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।

কালকিনি উপজেলা নির্বাহী অফিসার পিংকি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-কালকিনি পৌর মেয়র এস এম হানিফ,বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর সিনিয়র সায়েটিফিক অফিসার ড.উম্মে শারমিন আক্তার, সহকারী কমিশনার(ভূমি) কায়েসুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান,সিনিয়র মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার, কৃষি কর্মকর্তা শ্বাসতী ছন্দা সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সরাসরি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মাদারীপুরে  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft