৮৭ লাখ টাকার স্বর্ণবার ফেলে পালিয়ে গেল চোরাকারবারিরা
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:৫৮ এএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর থেকে ১০টি স্বর্ণবার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), যার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাতে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গার দামুড়হুদার মুন্সিপুর সীমান্ত ফাঁড়ির বিওপি কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিনের নেতৃত্বে সীমান্ত পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক এলাকায় অভিযান চালানো হয়। 

এসময় চোরাকারবারিদের ধাওয়া করলে তারা তিনটি প্যাকেট ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরে প্যাকেটে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার পরিমাণ ১ কেজি ১০০ গ্রাম।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, উদ্ধার করা স্বর্ণের বারের আনুমানিক বাজার মূল্য ৮৭ লাখ ৯৭০ টাকা। উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চুয়াডাঙ্গা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft