আ.লীগের মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিলো বিএনপি!
প্রকাশ: শনিবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৩, ১:০২ পিএম আপডেট: ১১.০২.২০২৩ ১:৪৫ পিএম

সিরাজগঞ্জের কালিয়া হরিপুর ইউনিয়নে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। ইউনিয়ন পর্যায়ে দল দুইটির কর্মসূচির দিন শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় আটটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়া হয়। বাইকগুলো নিজেদের বলে দাবি করেছে আওয়ামী লীগ। বিএনপি কর্মীরা বাইকগুলোতে আগুন ধরিয়ে দিয়েছে বলে আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ।

কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন জানান, সকালে পাইকপাড়া বাজারে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন তাদের নেতাকর্মীরা। এসময় বিএনপি কয়েক শ নেতাকর্মী তাদের ওপর হঠাৎ হামলা চালায়। বাজারে ভাঙচুর ছাড়াও পুড়িয়ে দেওয়া হয় তাদের আটটি মোটরসাইকেল।

আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমানের দাবি, ইউনিয়ন পর্যায়ে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করতেই আওয়ামী লীগ নেতাকর্মীরা নিজেরাই এমন ঘটনা ঘটিয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ইন্সপেক্টর সুমন দাস জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানান তিনি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বিএনপি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft