নড়াইলে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৫১ পিএম

নড়াইলের নড়াগাতীতে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর রাতে মামুন খাঁ (৪০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

মামুন নড়াগাতি থানার দক্ষিণ বিলাফর গ্রামের এজ্জেদ খাঁর ছেলে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, ২০০৭ সালে তার বিরুদ্ধে নড়াগাতি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা হয়। ওই মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি পান তিনি। পরে আদালতে হাজিরা না দেওয়ায় গ্রেফতারি আদেশ হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে জীবন-যাপন করে আসছিল।

এছাড়া গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  #নড়াইল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft