যুগান্তর ২ যুগে: গাজীপুরে কেককাটা, আলোচনাসভা
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:৪৯ পিএম

যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্মৃতিচারণের মধ্য দিয়ে গাজীপুরে যুগান্তরের দুই যুগপূর্তি উৎসব ও স্বজন সমাবেশ পালিত হয়েছে।
শুক্রবার বিকেলে গাজীপুরের হোতাপাড়া সংলগ্ন মনিপুর বয়স্ক পূনর্বাসন কেন্দ্রে কেক কেটে আলোচনা সভার মধ্য দিয়ে এর উদযাপন করা হয়।
এতে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা প্রতিনিধি শাহ সামসুল হক রিপনএবং সঞ্চালনা করেন সদর প্রতিনিধি জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শুরুতে নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে নীরবতা পালন শেষে বক্তারা বলেন, মিডিয়াব্যক্তিত্ব জগতে নুরুল ইসলামের পদচারণা ছিল অবিস্মরণীয় এবং অপ্রতিরোধ্য। নানামুখী সমস্যা-সম্ভাবনা ও মানুষের দুঃখ-দুর্দশা তুলে ধরতে যুগান্তর কখনো পিছু হটেনি। তার খণ্ড জীবন চিত্রে লাখো বাঙালির কর্মসংস্থান করে গেছেন তিনি।
স্বজন সমাবেশ গাজীপুরের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,গাজীপুর সিটি মেয়র মুহম্মদ জাহাঙ্গীর আলম।এতে স্বাগত বক্তব্য রাখেন যুগান্তরের ভ্রাম্যমান প্রতিনিধি আবুল কাসেম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়দেবপুর সদর থানার অফিসার ইনচার্জ মাহতাবউদ্দিন। গাজীপুর প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উপদেষ্টা এম এ সালাম শান্ত,ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন শামীম,জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, টংগী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী ভূইয়া ,জেলা ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী প্রমূখ।
এ ছাড়াও বক্তব্য রাখেন—স্বজন সমাবেশের জেলা সভাপতি আমানউল্লাহ আমান,সদর শাখার উপদেষ্টা শাহান শাহাবুদ্দিন সভাপতি কফিলউদ্দিন বিএসসিসহ জেলার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।