বিয়ের দাওয়াত খেতে গিয়ে আইফোন খোওয়ালেন জবাবদিহির সম্পাদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৬:৪৩ পিএম আপডেট: ১০.০২.২০২৩ ৬:৪৭ পিএম

রাজধানীর মিরপুরে বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে দিয়ে মোবাইল ফোন খোওয়ালেন দৈনিক জবাবদিহির সম্পাদক ও প্রকাশক মো: আক্তার হোসেন রিন্টু।  

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার পর মিরপুর ডিওএইচএস শপিং কমপ্লেক্স ভবনে এ ঘটনা ঘটে। 

মো: আক্তার হোসেন রিন্টু জানান, শুক্রবার বেলা ২-৩০মিনিট থেকে ৩টার মধ্যে পল্লবীর মিরপুর-১২ নং ডিওএইচএস শপিং কমপ্লেক্সের নীড় কনভেনশন সেন্টারে একটি বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে যাই। ওই সময়ে কোনো এক সময় আমার পাঞ্জাবীর পকেটে থাকা একটি আইফোন-১৩ প্রো ম্যাক্স  হারিয়ে যায়, যার আইএমও নম্বর হলো- ১২৩৫৬৯৪২২১৯৫০৫৩৭০। 

তিনি আরও বলেন, খোঁজাখুঁজি করেও মোবাইলটি পাওয়া যায়নি। কেউ না কেউ চুরি করে মোবাইলটি নিয়ে গেছে। এ ঘটনার পর পল্লবী মডেল থানায় আমি একটি জিডি করেছি, যার নম্বর-৭৫৬ (১০ ফেব্রুয়ারি ২০২৩)।

 জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জবাবদিহির সম্পাদক  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft