প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৪৯ পিএম আপডেট: ১০.০২.২০২৩ ৪:৫১ পিএম

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এবারের পাঠ্যক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই নতুন করে সংস্কার করে দেয়া হবে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ইশানবালা কাশেম উলমুল মাদরাসা মাঠে উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
এসময় আরো উপস্থিত ছিলেন-চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, জেলা পরিষদের সদস্য খোরশেদ আলমসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শিক্ষামন্ত্রী আরও বলেন, ধর্ম একটা পবিত্র জিনিস, এটা নিয়ে কি কেউ মিথ্যা কথা বলে? যারা এ মিথ্যাচার করে তাদের কথা বিশ্বাস করবেন না। বইয়ে কি আছে নিজেরা পড়ে দেখবেন। বইয়ে ইসলামবিরোধী কিছু নেই। পাঠ্য বইয়ে কিছু কিছু জিনিস নিয়ে লোকজন বলছে এটা না থাকলে ভালো হতো, আমরা বলছি ঠিক আছে নতুন বই আমরা আবার তৈরি করে দেবো। নৌকার যারা কর্মী তারা কখনও ইসলাম বিরোধী কোনও কাজ করতে পারে না।
জ/আ