সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করার কারণ জানালেন সুকিরথারানিও
প্রকাশ: শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম

পুরস্কারের সঙ্গে যুক্ত ‘বিতর্কিত’ আদানি শিল্পগোষ্ঠীর নাম। তাই পুরস্কার না নেয়ার সিদ্ধান্ত নিলেন দেশটির তামিলনাড়ুর এক দলিত নারী কবি। একটি ইংরেজি সংবাদপত্র সম্প্রতি একটি পুরস্কারপ্রদান অনুষ্ঠানের আয়োজন করে। 

ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ১২জন কৃতী নারীকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তাদের মধ্যে ছিলেন দলিত সাহিত্য নিয়ে দীর্ঘ দিন কাজ করা তামিল কবি সুকিরথারানিও। পুরস্কার গ্রহণের বিষয়ে আয়োজকদের প্রাথমিকভাবে সম্মতিও জানিয়ে দিয়েছিলেন তিনি। 

সম্প্রতি তিনি জানতে পারেন এই পুরস্কারটি আদানি গোষ্ঠী ‘স্পনসর’ করছে। তারপরই আদানিদের অর্থে কেনা পুরস্কার গ্রহণ করবেন না বলে আয়োজকদের জানিয়ে দেন সুকিরথারানি।

নিজের এই সিদ্ধান্তের সমর্থনে তিনি বলেন, “আমি যে দর্শনে বিশ্বাস করি এবং যে দর্শন জীবনে মেনে চলি, এই পুরস্কার নিলে তারই বিরুদ্ধাচারণ করা হবে।” 

গত ৮ ফেব্রুয়ারি তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ের একটি হোটেলে প্রাপকদের হাতে এই পুরস্কারও তুলে দেওয়া হয়। তাকে এই পুরস্কারের জন্য মনোনীত করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছিলেন সুকিরথারানি। 

একইসঙ্গে একটি সংবাদ সংস্থাকে তিনি জানিয়েছেন, অনেক পরে তিনি জেনেছিলেন যে ‘দেবী’ নামক এই পুরস্কারটির স্পনসর আদানি। খবর পাওয়ামাত্রই তিনি পুরস্কার নেয়ায় তার অপারগতার কথা জানিয়ে দেন। 

এ বিষয়ে নিজের অবস্থান জানিয়ে তামিল ভাষায় একটি ফেসবুক পোস্টও করেন তিনি। 

-সূত্র: দ্য ওয়্যার, টেলিগ্রাফ ইন্ডিয়া, ন্যাশনাল হেরাল্ড

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাহিত্য পুরস্কার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft