১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ও ৮০০০ মে. টন মসুর ডাল কিনবে টিসিবি
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:২৩ পিএম

স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল এবং আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিকটন মসুর ডাল কিনছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশকে (টিসিবি)।

বুধবার (৮ ফেব্র্রুয়ারি)  মন্ত্রিপরিষদ বিভাগের সরকারি ক্রয় কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বলেন, এতে ৭৩ কোটি ২৯ লাখ ৩২০ টাকা খরচ হবে। প্রতি কেজির দাম ধরা হয়েছে ৯১ টাকা ৬০ পয়সা করে। 

সুপারিশকৃত দরদাতার মধ্যে রয়েছে তুরস্কের আরবেল বিয়াকলিয়াত হুবুবাত স্যান্টিক এ.এস কুমহুরিয়াত। স্থানীয় দরদাতা হচ্ছে বিআইএনকিউ। 

রমজান সামনে রেখে পণ্যের দাম কমানোর কোনো পরিকল্পনা নেয়া হয়েছে কিনা; জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, ‘কমানো না, প্রতি মাসেই টিসিবির জন্য আমাদের কিনতে হচ্ছে। রমজান সামনে রেখে একটু বেশি কিনতে হচ্ছে।’ 

রোজায় সরবরাহ স্বাভাবিক থাকবে কিনা-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের জন্য যেটা কেনা হয়েছে, সেটা টিসিবির। যা এক কোটি মানুষকে দেয়া হবে। এটা তো আমরা নিয়মিত দিয়েই যাচ্ছি।’ 

রমজানে কোনো সমস্যা অর্থাৎ পণ্য সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। এছাড়া টিসিবির জন্য এক কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার কথাও জানিয়েছে সরকার। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  টিসিবি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft