প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:৩৫ পিএম আপডেট: ০৮.০২.২০২৩ ৩:৪৭ পিএম

সিরাজগঞ্জ সদর উপজেলা শালুয়াভিটা হাট হতে যমুনা নদীর টাটকা জাটকা বিক্রিকালে ৩ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার শালুয়াভিটা হাটে সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে শালুয়াভিটা হাটে অভিযান পরিচালনা করা হয়।
এসময় উক্ত হাট হতে তিনজন বিক্রেতাকে ১১ কেজি জাটকা সহ আটক করা হয়। ভবিষ্যতে আর কখনও জাটকা ধরবে না ও বিক্রি করবে না এ শর্তে আটককৃত ৩ জন ছেড়ে দেয়া হয় এবং আটককৃত জাটকা সিরাজগঞ্জ পাওয়ার হাউজ লিল্লাহ বোডিং মাদ্রাসায় বিতরণ করা হয়।
উক্ত অভিযানে আরও উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ সদরের মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ কামাল হোসাইন, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন এবং ক্ষেত্র সহকারি মোঃ গোলাম রাব্বি ও মোঃ আলিফ হোসেন।
জ/আ