প্রশিক্ষণের সময় রশি ছিড়ে বরিশাল ক্যাডেট কলেজ শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ২:১২ পিএম

বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণীর এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে আহত অবস্থায় সালমান রহমান জুবায়েরকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কলেজে প্রশিক্ষণের সময় রশি ছিড়ে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।  তবে এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মৃত ১৫ বছর বয়সী সালমান রহমান জুবায়ের বরিশাল ক্যাডেট কলেজের দশম শ্রেণীর ছাত্র ও পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজের ইংরেজী বিষয়ের বিভাগীয় প্রধান প্রভাষক মো. শাহজালালের ছেলে।

বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের এসআই বিজয় বলেন, ক্যাডেট কলেজের এক শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মৃত ঘোষণার পরও অভিভাবকরা সালমানকে বরিশালের সিএমএইচ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি মো. হেলালউদ্দিন বলেন, “জুবায়ের এর বাবার কর্মক্ষেত্র গলাচিপা সরকারি কলেজ পরিবার ফেইসবুকে ছবি দিয়ে এ ঘটনাটি জানিয়েছে। তবে আমাকে অফিসিয়ালি এখনও কেউ জানায়নি।”

গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ ফোরকান কবির বলেন, “বরিশাল ক্যাডেট কলেজ থেকে জানানো হয়, মঙ্গলবার বিকালে তাদের একটা প্রশিক্ষণ চলছিলো। সেসময় স্টিলের একটি খুঁটির সঙ্গে বাঁধা রশি ছিড়ে জুবায়ের পড়ে যায়। “এসময় তার মুখ থেঁতেলে যায় এবং একটি হাড় ও দাঁত ভেঙে যায়।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  বরিশাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft