প্রকাশ: বুধবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১:৫৬ পিএম

এবারের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
ফলাফলে দেখা যায়, দেশের মোট ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই পাস করেননি।
বুধবার দুপুর সাড়ে ১২টায় এ ফল প্রকাশ করা হয়।
ফলাফলে বলা হয়েছে, দেশের মোট ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবার এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন পরীক্ষার্থী।
এসব প্রতিষ্ঠানের মধ্যে ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন এবং ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
গত বছরও এইচএসসি পরীক্ষায় ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি।
জ/আ