গ্রেফতার করা হয়েছে রাখির স্বামীকে
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২৫ পিএম

দিন কয়েক থেকেই বলি পাড়ায় বেশ আলোচনায় রয়েছেন বলিউড তারকা রাখি সাওয়ান্ত ও তার স্বামী আদিল। এবার জানা গেল, রাখির স্বামীকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ।

গতকাল (সোমবার ৬ ফেব্রুয়ারি) রাতে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় স্বামী আদিলের বিরুদ্ধে মামলা করেন রাখি সাওয়ান্ত। মামলার পরই গ্রেফতার করা হয় আদিলকে। রাখি বলেন, ‘সোমবার রাতে আদিলের বিরুদ্ধে মামলা করেছি। এ মামলায় ওশিওয়ারা থানা পুলিশ আদিলকে গ্রেফতার করেছে।’ খবর টাইমস অব ইন্ডিয়া।

রাখি আরও অভিযোগ করেন, রাখির মায়ের চিকিৎসার টাকা আত্মসাৎ করেছেন আদিল। বিগ বস মারাঠিতে যাওয়ার আগে রাখি ১০ লাখ টাকা দিয়েছিলেন আদিলকে। বাড়ি থেকে চলে যাওয়ার সময় পাঁচ লাখ টাকা ও রাখির মায়ের গয়না নিয়ে গেছেন আদিল।

এদিকে আদিল নাকি অন্য মেয়ের প্রেমে মজেছেন। আদিলের বন্ধুরাই নাকি রাখিকে জানিয়েছেন এসব কথা। রাখি জানিয়েছেন, প্রেমিকার কথা শুনে নাকি প্রায়ই রাখির গায়ে হাত তুলতেন আদিল।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft