গত নির্বাচনের সীমানা বহাল রেখেই খসড়া প্রকাশ করতে যাচ্ছে ইসি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:২০ পিএম

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গত নির্বাচনের সীমানা বহাল রেখেই ৩০০ আসনের সীমানার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ বিষয়ে অনুষ্ঠিত কমিশন সভার পর ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। তিনি বলেন, গত নির্বাচনের আসন সীমানা অপরিবর্তিত রেখেই আগামী সপ্তাহের মধ্যেই খসড়া প্রকাশ করা হবে। এরপর দাবি-আপত্তির জন্য সময় দেওয়া হবে।

নির্ধারিত সময়ের মধ্যে যেসব দাবি-আপত্তি আসবে, সেগুলো বিবেচনা করা হবে। ইতোমধ্যে অনেকেই নিজ উদ্যোগে দাবি-আপত্তির আবেদন করেছেন। প্রায় ২০ থেকে ২৫টি আবেদন এসেছে। নির্দিষ্ট সময়ের মধ্যে আরও যেসব আবেদন পড়বে, সেগুলো নিয়ে শুনানি করে বিধিবিধানের আলোকে চূড়ান্ত আসন সীমানা ঘোষণা করা হবে।

ইসি সচিব বলেন, পূর্বের মতোই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও একই পদ্ধতি অনুসরণ করে আমরা খসড়া প্রকাশ করব। এরপরও যদি কারও কোনো আপত্তি থাকলে, শুনানি হবে।

সভায় উপস্থিত ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্যান্য কমিশনার এবং ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারা।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft