প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৮ পিএম

শিক্ষা, স্বাস্থ্য, পুষ্টি,কার্যক্রমের আওতাধীন বাসা এনজিও সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে গাজীপুরের কাপাসিয়া উপজেলা অসহায় হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার দুর্গাপুর দারুল মিল্লাত দাখিল মাদ্রাসা মাঠে এ কার্যক্রম হয়।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা.কাওছার আহমেদ,ডা.আশিক উজ্জামান রিয়াদ, ডা.জুয়েনা ও স্বাস্থ্য কর্মকর্তা আকরাম হোসেন মাসুম, খুকুমনি অধিকারী তিন শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করেন।
এসময় গাইনী বিশেষজ্ঞধারা মা ও শিশু দন্ত রোগীদের রোগ নির্ণয় করে ওষুধ দিয়ে প্রেসক্রিপশন প্রদান করেন।
ক্যাম্পের উদ্বোধন করেন-অত্র মাদ্রাসার সুপার মোহাম্মদ সারফউদ্দিন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাসা এনজিও'র সহকারী জেনারেল ম্যানেজার জাকির হোসেন, বিশেষ অতিথি ইউপি সদস্য শিপু, প্রভাষক বাবলা চন্দ্র, প্রভাষক নিজাম উদ্দিন, ইডিও সাইদুর রহমান প্রমুখ।