প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৫:১৪ পিএম

পঞ্চগড়ের দেবীগঞ্জে গভীর রাতের আধারে সরকারি গাছ কেটে পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে ট্রাক্টর ও গাছগুলো জব্দ করে সদর ইউনিয়ন পরিষদের রাখেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান।
সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় উপজেলার সদর ইউনিয়নের খয়ের বাগান নামক এলাকায় বন বিভাগের এই গাছগুলো কাটা হয়েছিল।
এসময় ইউক্যালিপটাস গাছের প্রায় ৩০টি গুড়ি ও ট্রাক্টর ফেলে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ধারণা করা হচ্ছে প্রায় ১৫টি ইউক্যালিপটাস গাছ কাটা হয়েছে।
এলাকাসীর অভিযোগ, প্রায়ই বন বিভাগের গাছ চুরি হলেও কর্তৃপক্ষের তেমন তৎপরতা লক্ষ্য করা যায় না। গাছ আটকের পরদিনও বন কর্মকর্তাদের কোন পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
মঙ্গলবার বেলা দুপুরের দিকে রেঞ্জ কর্মকর্তা আব্দুল কাদেরের সাথে কথা হলে তিনি জানান, গাছ কাটার বিষয়টি তিনি শুনেছেন। তবে গাছগুলো কোথায় আটক আছে তা তিনি জানেন না।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম এমু বলেন, রাতে খবর পেয়ে একজন ইউপি সদস্যকে ঘটনাস্থলে পাঠাই। তার উপস্থিতি বুঝতে পেরে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায়। পরে ট্রাক্টর বোঝাই গাছ জব্দ করে পরিষদে রাখা হয়। রাতেই বিষয়টি থানায় অবগত করা হয়।
জ/আ