চলতি অর্থবছরে ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায়: অর্থমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫৫ পিএম

গত ২০২১-২২ অর্থ-বছরে আগের অর্থবছর থেকে প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি রাজস্ব আদায় করেছে এনবিআর ।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এম. আব্দুল লতিফের এক প্রশ্নের লিখিত উত্তরে এ তথ্য জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।। 

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সভাপতিত্বে মঙ্গলবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

অর্থমন্ত্রী জানান, ২০২১-২২ অর্থবছরে এনবিআর রাজস্ব আদায় করেছে তিন লাখ এক হাজার ৬৩৩ দশমিক ৮৪ কোটি টাকা। 

এর আগের অর্থবছরে আদায় হয়েছে দুই লাখ ৬১ হাজার ৬৮৯ দশমিক ২০ কোটি টাকা। 

অর্থাৎ পূর্ববর্তী অর্থবছরের (২০২০-২১) তুলনায় ২০২১-২২ অর্থবছরে ৩৯ হাজার ৯৪৪ কোটি ৬৪ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft