আবার আদালত বর্জনের ঘোষণা দিলেন ব্রাহ্মণবাড়িয়া আইনজীবীরা
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৪:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আইনজীবীরা আবার সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করেছেন। 

মঙ্গলবার দুপুরে সাধার সভা করে জেলা আইনজীবী সমিতি এ সিদ্ধান্ত নেন। পরে বিষয়টি সাংবাদিকদেরকে অবহিত করা হয়। 

বুধবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়ে ১৬ ফেব্রয়ারী পর্যন্ত চলবে।  

সর্বশেষ কর্মসূচি অনুযায়ি ৭ ফেব্রয়ারী পর্যন্ত আইনজীবীরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন। ১ ফেব্রয়ারী সাধারন সভা করে আইনজীবীরা এ সিদ্ধান্ত নেন।  

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার ও  নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -১ এর বিচারক  (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুক এর অপসারণ এবং জেলা জজের  নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত  ৫ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সব আদালত বর্জন করে আসছেন জেলা বারের আইনজীবীরা। 

এক পর্যায়ে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রেখে বাকি সব আদালতের কার্যক্রমে অংশ নিচ্ছেন আইনজীবীরা।

 ৭ ফেব্রয়ারির মধ্যে আইনজীবীদের দাবি পূরণ না হলে ওইদিন বিশেষ সাধারণ সভা করে সব আদালত বর্জনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছিলো। 

জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. তানবীর ভূঞা জানান, ৭ ফেব্রয়ারি পর্যন্ত দু’টি আদালত বর্জনের কর্মসূচি বাড়ানো হয়। তখন বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সভা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে। সেই মোতাবেক দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত সকল আইজীবীদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft